চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবকলস এলাকায় গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে দুই মাস ধরে গ্যাস বের হচ্ছে। জনগুরুত্বপূর্ণ এই এলাকায় গ্যাসের পাইপ দিয়ে এমন গ্যাস বেরিয়ে আসায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, নবকলস এলাকার বাখরাবাদ গ্যাসের আবাসিক লাইনের পাইপলাইনটি কিছু অংশ পানির উপরে এবং কিছু অংশ নিচে রয়েছে। পানির নিচে থাকা পাইপের একটি অংশ থেকে বুদবুদ আকারে গ্যাস বেরিয়ে আসছে। এলাকাটি জনবসতিপূর্ণ হওয়ার পাশাপাশি এর পাশেই মতলব সরকারি কলেজ অবস্থিত। প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচল করে।
স্থানীয় বাসিন্দা রাসেল প্রধান বলেন, দীর্ঘদিন ধরে এভাবে গ্যাস বের হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা সারাক্ষণ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। কর্তৃপক্ষের কাছে দাবি, দ্রুত এই পাইপলাইন মেরামত করা হোক।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর বাখরাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর ফজলে রাব্বি বলেন, লিকেজের বিষয়টি আমার জানা ছিল না। আপনার মাধ্যমে জেনেছি। এখন যেহেতু বিষয়টি জানতে পেরেছি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে গ্যাস লাইন মেরামত করা হবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন