প্রতারণা থেকে বাঁচতে গ্রাহকদের সতর্ক করল তিতাস

আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ১১:২৩:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ১১:২৩:১২ পূর্বাহ্ন
বকেয়া গ্যাস বিল পরিশোধের ক্ষেত্রে প্রতারক চক্রের প্রতারণা থেকে বাঁচতে গ্রাহকদের সতর্ক করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। বৃহস্পতিবার (২ জুলাই) এক বার্তায় গ্রাহকদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি কিছু প্রতারক চক্র নিজেদের তিতাস গ্যাসের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের ব্যক্তিগত বিকাশ নম্বরে বকেয়া গ্যাস বিল পরিশোধ করার জন্য চাপ ও হুমকি দিচ্ছে। এই অবস্থায় শুধুমাত্র কোম্পানির নির্ধারিত ব্যাংকগুলোয় এবং অনলাইনে ‘মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস’ অ্যাপের মাধ্যমে (বিকাশ, রকেট, উপায় ও ট্যাপ) গ্যাস বিল পরিশোধের অনুরোধ জানানো হয়েছে।

এছাড়াও সতর্কবার্তায় গ্রাহকদের প্রতারক চক্র থেকে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনে সংশ্লিষ্ট অফিসে অথবা ওয়েবসাইটে (titasgas.gov.bd) দেয়া নম্বরে যোগাযোগ করে পরামর্শ ও সেবা গ্রহণের অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :