জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ৬ জনকে হত্যার মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, এবিএম ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ আদেশ দেন।
এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমানসহ ৫ জন। বাকিরা পলাতক রয়েছেন।
এর আগে ৫ এপ্রিল ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এতে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্তসহ ৬ জনকে হত্যা ও শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়।
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন