পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। রোববার (২৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
প্রযুক্তিমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি দীর্ঘদিনের পরিকল্পনা, নির্মাণ ও প্রস্তুতিমূলক কাজ শেষে বর্তমানে চূড়ান্ত কমিশনিং ও স্টার্টআপ পর্যায়ে রয়েছে। বিদ্যুৎ উৎপাদন শুরু করার ঠিক পূর্ববর্তী ধাপটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল। সব ধরনের কারিগরি ও নিরাপত্তা পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পরই মূলত জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ সঞ্চালন করা হবে।
তিনি জানান, চলতি বছরের আগস্ট মাসের শেষ নাগাদ এই কেন্দ্র থেকে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশা করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটি থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা আরও সুসংহত হবে। বাংলাদেশের বিদ্যুৎ খাতের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে’, বলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন