জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলিসহ দুজনকে হত্যার অভিযোগে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ। রোববার (২৮ জুন) সকালে রায় ঘোষণার জন্য একমাত্র আসামি চঞ্চলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে গত ১৫ জুন রায় ঘোষণার জন্য ২৮ জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আদালতের অনুমতি নিয়ে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান, সাবেক এসআই তরিকুল ইসলাম ভূঁইয়া এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। তাদের মধ্যে শুধু চঞ্চল গ্রেপ্তার হয়েছেন।
প্রসিকিউশন পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করেছে। অন্যদিকে, চঞ্চলের আইনজীবীর দাবি, ঘটনার সঙ্গে তার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই।
এর আগে গত ৪ মার্চ রায় ঘোষণার কথা থাকলেও প্রসিকিউশনের নতুন ডিজিটাল আলামত উপস্থাপনের আবেদনের পর তা পিছিয়ে যায়। পরে ভুক্তভোগী আমির হোসেনকে পুনরায় সাক্ষ্য দিতে হয়। এছাড়া গত ১০ জুন আত্মপক্ষ সমর্থনে আবারও সাক্ষ্য দেন আসামি চঞ্চল।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরায় সংঘর্ষের সময় পুলিশি অভিযানের মুখে আমির হোসেন একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন। পরে তাকে নিচে লাফ দিতে বাধ্য করা হয়। কার্নিশের রড ধরে ঝুলে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, যাতে তার দুই পায়ে গুলি লাগে। একই দিনে রামপুরার বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন।
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন