ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাব লিমিটেডের উদ্যোগে উদ্যোক্তা, ব্যবসায়ী ও পেশাজীবীদের মিলনমেলা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ফাউন্ডার্স কানেক্ট: ইতিহাস, ভিশন ও সদস্যপদ যাত্রা’ শিরোনামে অনুষ্ঠিত মিলনমেলায় প্রায় শতাধিক উদ্যোক্তা ও পেশাজীবী অংশ নেন। অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠার ইতিহাস, লক্ষ্য ও উদ্দেশ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের জন্য সুযোগ-সুবিধা এবং ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর উত্তরার একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরহাদ রেজা। তিনি বলেন, একটি শক্তিশালী ব্যবসায়িক কমিউনিটি গড়ে তুলতে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের কোনো বিকল্প নেই। উদ্যোক্তা, ব্যবসায়ী ও পেশাজীবীদের জন্য কার্যকর একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাব লিমিটেড।
অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি সেকান্দার সায়েম, প্রতিষ্ঠাতা পরিচালক (অপারেশন) তাহসিন তামান্না, প্রতিষ্ঠাতা পরিচালক (অর্থ) লুৎফর রহমান এবং পরিচালক ফরহাদুর রহমান হামিম ও আয়েশা সিদ্দিকা। তাঁরা সদস্য উন্নয়ন, ব্যবসায়িক সংযোগ বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফটজিনো টেকনোলজিস ও বারনোই হোল্ডিংসের কর্ণধার হাফিজুর রহমান, দ্য লিগ্যাল ইরার ব্যারিস্টার সালেকুজ্জামান এবং বাংলা অ্যাফেয়ার্সের সম্পাদক রাজু হামিদ। তাঁরা উদ্যোক্তাদের মধ্যে কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা, পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসায়িক নেতৃত্ব বিকাশে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা ও সদস্যপদ সনদ প্রদান। এ সময় ক্যানভাস অ্যালায়েন্সের সহকারী পরিচালক অমিত ঘোষ, সিমেক গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এ. কে. এম. রতন এবং এন. এইচ. ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আবু বাকার সিদ্দিক রাসেলসহ প্রতিষ্ঠাতা সদস্যদের হাতে সদস্যপদ সনদ তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে ক্লাবের অগ্রযাত্রায় অবদান রাখা সদস্যদের স্বীকৃতি জানাতেই এ সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী, করপোরেট ব্যক্তিত্ব, উদ্যোক্তা, আইনজীবী, ব্যারিস্টার ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।
আয়োজকরা আরও জানান, সরকারি নিবন্ধনপ্রাপ্ত ব্যবসায়িক সংগঠন হিসেবে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাব লিমিটেড উদ্যোক্তা, ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। ‘ফাউন্ডার্স কানেক্ট’ আয়োজনের মাধ্যমে ক্লাবটি তার ইতিহাস, মূল্যবোধ, ভিশন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সদস্য এবং শুভানুধ্যায়ীদের সামনে তুলে ধরেছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে