​গ্যাস থাকবে না টানা ২৪ ঘণ্টা, তিতাসের দুঃখপ্রকাশ

আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৫:৩৬:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৫:৪৪:৪২ অপরাহ্ন
পাইপলাইনের স্থানান্তর কাজের জন্য রোববার (২৮ জুন) সকাল থেকে টানা ২৪ ঘণ্টা নারায়ণগঞ্জের বেশকিছু এলাকায় গ্যাস থাকবে না। শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

এতে বলা হয়, সা‌সেক প্রক‌ল্পের আওতায় ঢাকা-‌সি‌লেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের রুপগঞ্জের গোলাকান্দাইল মোড় এলাকার বিদ্যমান সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। এজন্য রোববার সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা নারায়ণগঞ্জের ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও উল্লেখিত সময়ে এর আশপাশের এলাকায়ও গ্যাস সরবরাহ বন্ধ অথবা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :