প্রতিটি শিশুর চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ১১:৪৬:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ১১:৪৬:৩২ পূর্বাহ্ন
প্রতিটি শিশুকে তার চাহিদা অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এসময় প্রতিবন্ধীদের যাতায়াতে মেট্রোরেলে ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য কড়াইল বস্তিতে নতুন পুনর্বাসন কেন্দ্র সিএসএফ সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকার তার বাজেট কর্মসূচিতে ও নীতি প্রণয়নে এদেশের প্রতিটি বিশেষ মানুষকে অন্য সব নাগরিকের মতো সমঅধিকার ও সেবা দেবে। প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ব্যবস্থা চালু করবে সরকার। পাশাপাশি মেট্রোরেলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করছে সরকার।’
 
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :