দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ১১:১৩:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ১১:১৫:২১ অপরাহ্ন
মালয়েশিয়া ও চীন সফর শেষে ঢাকা অবতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি ছিল দেশের সরকারপ্রধান হিসেবে তার প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বাংলাদেশ সময় রাত ৭টা ৪৭ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। বিদায়লগ্নে বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের শুভকামনা জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী গাড়ি থেকে নেমে লাল গালিচায় হেঁটে বিমানে আরোহণ করেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :