দীর্ঘ ১৪ মাস পর দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রোববার (২৮ জুন)। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে দেশের অধিকাংশ কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাঠানো হয়েছে। বাকিগুলোতে আগামীকাল (শনিবার) পাঠানো হবে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলার তাড়াশ সদর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী সিদ্ধার্থ কুমার বলেন, ‘আমি আমাদের চাহিদা অনুযায়ি ভিটামিন ‘এ’ ক্যাপসুল হাতে পেয়েছি। আমার কেন্দ্রের জন্য লাল ক্যাপসুল পেয়েছি ১ হাজার ১৫৬ টি এবং নীল ক্যাপসুল পেয়েছি ১১৫ টি। রোববার (২৮ জুন) সকাল ৮ টা থেকে নির্দিষ্ট বয়সের শিশুদের এই টিকা খাওয়ানো হবে।’
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৮ জুন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন চলবে। এদিন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী দুই কোটি ৪০ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে ১২ টি জেলার ৫৮ টি উপজেলার ২৯০ টি ইউনিয়নের ৭১৪ টি ওয়ার্ড দুর্গম অঞ্চলে রাউন্ড বা ক্যাম্পেইন পরবর্তী ৪ দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে।
প্রস্তুতির বিষয়ে পাবনা জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, ইতোমধ্যে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকল কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পৌঁছে দেওয়া হয়েছে।
ক্যাম্পেইন বাস্তবায়নের দায়িত্বে থাকা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এবারের ক্যাম্পেইনে ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ জন শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা (যাদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে) ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা (যাদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে) ২ কোটি ১১ লাখ ৯৭ হাজার ২২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, আগামী ২৮ শে জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাস্তবায়নের জন্য ১ লাখ ২০ হাজার কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এগুলো ইপিআই’র নিয়মিত কেন্দ্র। এছাড়া আরও ৫০০টি মোবাইল কেন্দ্র (লঞ্চঘাট, ফেরিঘাট, ট্রেইনস্টেশন, বাসস্টেশন ইত্যাদি) স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, ক্যাপসুল ইতিমধ্যে সকল কেন্দ্রে পৌঁছানো হয়েছে। ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। আশা করছি, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অভিভাবকেরা কাছাকাছি কেন্দ্রগুলোতে গিয়ে তাদের সন্তানদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করবেন।
২৮ জুন সকালে রাজধানীতে শাহবাগস্থ আবু সাঈদ কনভেশন সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করবেন বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার উপস্থিত থাকবেন।
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন