অভ্যর্থনা জানাবেন দলের শীর্ষ নেতারা

রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০২:০২:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০২:৫২:৩৯ অপরাহ্ন
মালয়েশিয়া ও চীন সফর শেষে রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

মিডিয়া সেল জানায়, শুক্রবার (২৬ জুন) রাত ৮টায় চীনের বেইজিং থেকে সরাসরি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানাবেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার সদস্য ও দলের শীর্ষ নেতারা।

এর আগে ২১ জুন রাষ্ট্রীয় সফরে প্রথমে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পরদিন ২২ জুন বিকাল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ান রওনা হন তিনি। সেখানেও দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সর্বশেষ শুক্রবার (২৬ জুন) সকালে বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ায় এটি ছিলো প্রধানমন্ত্রীর প্রথম সফর।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :