যশোরে পবিত্র আশুরার তাজিয়া মিছিল অনুষ্ঠিত

আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০১:৪৬:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০১:৪৬:৩৪ অপরাহ্ন
পবিত্র আশুরা উপলক্ষে সম্পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে যশোরে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় স্থানীয় ইমামবাড়া কমিটির উদ্যোগে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে এই তাজিয়া মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুড়লিতে অবস্থিত ঐতিহাসিক ইমামবাড়ায় গিয়ে শেষ হয়।

​ইমামবাড়া কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে এই শোক মিছিলে শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। মিছিলের সময় অংশগ্রহণকারীরা কারবালার সেই ঐতিহাসিক ও শোকাবহ ঘটনা স্মরণ করে মাতম ও গভীর শোক প্রকাশ করেন।

​মিছিলটি ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণভাবে মিছিলটি সম্পন্ন হয়েছে বলে আয়োজক কমিটি সূত্রে জানা গেছে।
 
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :