ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। দুই দশকের বেশি সময় আগে রুপালি জগতে পা রাখেন। যশ-খ্যাতি কুড়ালেও ক্যারিয়ারে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। অভিনয়ে নাম লেখানোর পর মানসিক কিছু সংকটের মধ্য দিয়েও যেতে হয়েছে।
পর্দায় একটি চরিত্র সঠিকভাবে রূপায়নের জন্য অভিনয়শিল্পীকে নিজের ভেতরে তা ধারণ করতে হয়। ইমরান হাশমিও তাই করেন। কিন্তু শুরুতে শুটিং শেষে সেই চরিত্র থেকে বের হতে পারতেন না। ফলে এর প্রভাব পরিবারের উপরে পড়েছে। ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে এমন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ‘মার্ডার’খ্যাত এই তারকা।
এ বিষয়ে ইমরান হাশমি বলেন, “আমি এমন একজন অভিনেতা, যে প্রয়োজন অনুযায়ী সহজেই চরিত্রে ঢুকতে এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারি। আমার মনে হয়, চলচ্চিত্রের চরিত্রগুলো পর্দার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। চরিত্রকে চলচ্চিত্রের সেটে আটকে রাখাই ভালো।”
খানিকটা ব্যাখ্যা করে ইমরান হাশমি বলেন, “আপনি যখন শুটিং সেটে থাকেন, তখন গল্পের অংশ হয়ে চরিত্রটি রূপায়ন করেন। আর এটা পূর্ণ বিশ্বাস ও আন্তরিকতার সঙ্গে করতে হয়। কিন্তু কাজ শেষে নিজের মানসিক সুস্থতার জন্য সেই জগত থেকে বেরিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ। ক্যারিয়ারের শুরুর দিকে চরিত্রগুলোকে বাসায় নিয়ে যেতাম। আমার প্রথম দিকের চলচ্চিত্রে যেসব চরিত্রে অভিনয় করতাম, তাদের রাগ, ক্ষোভ ও আবেগও আমার সঙ্গে বাসায় চলে আসত।”
আপনি কোন চলচ্চিত্রের কথা বলছেন? জবাবে ইমরান হাশমি বলেন, “ফুটপাত’। এটি ছিল খুবই জটিল ও অস্থির একটি চরিত্র। চরিত্রটিকে বাসায়ও সঙ্গে নিয়ে যেতাম। ফলে আমার ব্যক্তিগত সম্পর্কগুলোর ওপর প্রভাব পড়তে শুরু করে এবং সেগুলো খারাপ হতে থাকে। এরপর শিখেছি, চরিত্র থেকে নিজেকে আলাদা করা খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায়, আপনি মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। কারণ সেটে যে চরিত্রে অভিনয় করছেন, তার মতো আচরণ যদি পরিবার ও বন্ধুদের সঙ্গেও করতে থাকেন, তাহলে তা আপনার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে। তাই চরিত্র থেকে নিজেকে বিচ্ছিন্ন করা অত্যন্ত জরুরি।”
ইমরান হাশমি অভিনীত অভিষেক চলচ্চিত্র ‘ফুটপাত’। এতে ‘রঘু’ চরিত্রে অভিনয় করেন তিনি। সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে ছিলেন—বিপাশা বসু, ইরফান খান, জনি লিভারের মতো তারকারা। বিক্রম ভাট নির্মিত সিনেমাটি ২০০৩ সালে মুক্তি পায়।
ইমরান হাশমি এখন বলিউড ইন্ডাস্ট্রিতেই আটকে নেই। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। গত বছর তেলেগু ভাষার ‘ওজি’ সিনেমায় অভিনয় করেন তিনি। কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হক’। গত বছরের ৭ নভেম্বর মুক্তি পায় এটি। সিনেমাটি দারুণ আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে তার হাতে দুটি সিনেমার কাজ রয়েছে।
বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন