সামাজিক সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’র’ সভাপতি রফিক-সম্পাদক রিমন

আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৪:১৯:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৪:১৯:০৩ অপরাহ্ন
কলাপাড়া উপজেলায় পায়রা বন্দরসহ গোটা উপকূলের পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র রক্ষা এবং নদী-খাল রক্ষায় সমাজিক আন্দোলনের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা কলাপাড়াবাসীর” ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ গঠিত  হয়েছে। আগামি দুই বছরের জন্য সাংগঠনিক এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষক রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজ্জাকুল ইসলাম রিমন। আজ ২০ জুন শনিবার কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক বিল্লাল খান কাবুল। এসময় নির্বাচন কমিশনার গণমাধ্যম কর্মী মিলন কর্মকার রাজু, মোস্তাফিজুর রহমান সুজন মৃধা উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নাজমুস সাকিব, নজরুল ইসলাম, নেছারউদ্দিনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিনে মোট ১২টি পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। ফলে নির্বাচন কমিশন বিধি অনুযায়ী সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি তালুকদার আশিক, সহ-সভাপতি মাহমুদুল হাসান মেহেদী। যুগ্ম সাধারণ সম্পাদক রাওফে সামনাম হাসিব, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির, অর্থ সম্পাদক নাইম মৃধা, দপ্তর সম্পাদক সানি আল সিফাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু তালহা সাজিদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক জায়েদ আহসান নিলয়, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রিক্তা ইসলাম এবং জলবায়ু ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রাতুল সিকদার।

কমিটি ঘোষণার পরের এক সভায় বক্তারা বলেন, আমরা কলাপাড়াবাসী দীর্ঘদিন ধরে কলাপাড়ার পরিবেশ-প্রতিবেশ-জীববৈচিত্র রক্ষার পাশাপাশি সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, শিক্ষা, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে সংগঠনের এই কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর হবে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশন নবনির্বাচিত নেতৃবৃন্দের সফলতা কামনা করে সংগঠনের ভবিষ্যৎ পথচলায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :