চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। শনিবার (২০ জুন) ভোর ৬টার দিকে চৌকা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই ঘটনা ঘটে।
এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, আজ ভোরে চৌকা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে তাদের পুশইনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্যরেখায় ভারতের অভ্যন্তরে প্রতিহত করে। তাদের মধ্যে ১১ জন নারী, ৫ জন পুরুষ ও ৪ জন শিশু রয়েছে।
তাজুল ইসলাম চৌধুরী জানান, এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিজিবি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে। সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশইনের একাধিক ঘটনার প্রেক্ষাপটে সীমান্তজুড়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন