রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সদস্য ও তাদের পরিবারকে নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ফল উৎসব। দেশীয় নানা জাতের ফলের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই ব্যতিক্রমী এই উৎসবের আয়োজন করা হয়।
শুক্রবার (১৯ জুন) আনন্দঘন পরিবেশে ফল উৎসব-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
উদ্বোধনী বক্তব্যে তথ্যমন্ত্রী এমন একটি সুন্দর উৎসবের আয়োজন করায় প্রেসক্লাব কর্তৃপক্ষকে আন্তরিক সাধুবাদ জানান। নতুন প্রজন্মের কাছে দেশীয় ফলের পরিচিতি বাড়াতে এই উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন, এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
উৎসবে আসা সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা হরেক রকমের রসালো দেশী ফলের স্বাদ নেওয়ার পাশাপাশি আনন্দ আড্ডায় মেতে ওঠেন।
এই বর্ণিল আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, পিআইও সৈয়দ আবদাল আহমদ এবং প্রেসক্লাবের সদস্য বাছাই কমিটির আহ্বায়ক কাদের গণি চৌধুরী। এছাড়া প্রেসক্লাবের সিনিয়র ও নতুন সদস্যসহ তাদের পরিবারের অনেকে এই আনন্দ উৎসবে অংশ নেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে