​সমঝোতার পর হরমুজ পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ

আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৫:০১:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৫:৫৫:৫৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হওয়ার পরই পারস্য উপসাগরীয় অঞ্চলে এর প্রভাব দেখা যেতে শুরু করেছে। মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের পর হরমুজ প্রণালি দিয়ে চলাচল করেছে ইরানের ১১টি বাণিজ্যিক জাহাজ।

বৃহস্পতিবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শান্তি সমঝোতার খসড়া চূড়ান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জাহাজগুলোর চলাচলের অনুমোদন দেওয়া হয়।

জাহাজগুলোর মধ্যে আটটি পণ্যবাহী জাহাজ ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে। একই সময়ে আন্তর্জাতিক নৌপথ থেকে তিনটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি হয়ে ইরানের জলসীমায় প্রবেশ করে।

নতুন সমঝোতার শর্ত অনুযায়ী, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানকে লক্ষ্য করে আরোপিত সব ধরনের নৌ-অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে শুল্কমুক্ত ও নিরাপদ যাতায়াতের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :