​উন্নয়নের স্বপ্ন নিয়ে জনগণ আমাদের নির্বাচিত করেছে: প্রতিমন্ত্রী হাবিব

আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৪:০৮:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৪:০৮:১৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়নে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, উন্নয়নের স্বপ্ন নিয়ে জনগণ আমাদের নির্বাচিত করেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজ নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান তাঁর সঙ্গে ছিলেন।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়নে বিশ্বাস করেন। উন্নয়নের স্বপ্ন নিয়ে জনগণ আমাদের নির্বাচিত করেছেন। উন্নয়নের মাধ্যমেই সেই প্রত্যাশা পূরণ করব।

পরে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজটি দীর্ঘদিনের প্রত্যাশিত একটি প্রকল্প। জনগণের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এ সেতু ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বছরের মধ্যে এটি চালু করা হবে।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, এস এম জিলানি এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও নারায়ণগঞ্জ ‘গ’ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মেহেদী ইসলাম।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এদিন রূপগঞ্জের ইছাপুরা সেতু ও কায়েতপাড়া সেতু পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উভয় সেতুর অগ্রগতি পর্যালোচনা করেন এবং কায়েতপাড়া সেতুর অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করে জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :