​২০ জুনের মধ্যে শিক্ষার্থীদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের নির্দেশ

আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০১:২৩:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০১:২৪:০৩ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির (এইচএসপি) আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমমান শ্রেণিতে পড়ুয়া উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দিয়ে যাচাই (ভ্যালিডেশন) করার নির্দেশ দিয়েছে সরকার। আগামী ২০ জুনের মধ্যে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর উপবৃত্তি বিতরণ স্থগিত করা হবে।

বুধবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক অফিস আদেশে দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এই নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় জানানো হয়, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যারে নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে যাদের অভিভাবকের এনআইডি দিয়ে এখনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট (বিকাশ, রকেট, নগদ, উপায়, এমক্যাশ ইত্যাদি) যাচাই করা হয়নি, তাদের তথ্য শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে সংশোধন করতে হবে। এই লক্ষ্যে সফটওয়্যারের 'মোবাইল ব্যাংক তথ্য আপডেট' অপশনটি বুধবার থেকে ২০ জুন পর্যন্ত সক্রিয় থাকবে।

এতে আরও বলা হয়, সফটওয়্যারে শিক্ষার্থীর অভিভাবকের যে জাতীয় পরিচয়পত্র নম্বর নথিভুক্ত রয়েছে, সেই একই এনআইডি দিয়ে উপবৃত্তির সিম নিবন্ধিত এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা থাকতে হবে।

মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যাচাইয়ের বিস্তারিত নিয়মাবলি সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :