রাশিয়ার রাজধানী মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে ইউক্রেন বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। এটি এক সপ্তাহের মধ্যে কিয়েভের দ্বারা একই স্থাপনায় করা দ্বিতীয় হামলা।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার, জ্বালানি ডিপো, নৌঘাঁটি ও সামরিক স্থাপনায় ব্যাপক ড্রোন হামলা চালানোর ঘটনা ঘটেছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন দূরপাল্লার হামলার মাধ্যমে রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মস্কোর দক্ষিণ-পূর্বের কাপোতন্যা জেলার মস্কো অয়েল রিফাইনারিতে কয়েকটি ড্রোন আঘাত হানে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানান, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৪০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে। তিনি উল্লেখ করেন, 'বিমান প্রতিরক্ষা বাহিনী এখনো ব্যাপক হামলা প্রতিহত করে যাচ্ছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি শপিং সেন্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে।'
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের যাচাই করা একটি ভিডিওতে শোধনাগারটিতে বিস্ফোরণের মুহূর্ত দেখা গেছে, যেখানে একটি অংশ থেকে ঘন কালো ধোঁয়া ওঠতে দেখা যায়। এরপর আরও একটি বড় বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে।
এর আগে মঙ্গলবার (১৬ জুন) একই রিফাইনারিতে ড্রোন হামলা হয়েছিল, যেখানে সোবিয়ানিন জানিয়েছিলেন, হামলায় রিফাইনারি প্রাঙ্গণের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতি না হওয়ার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। প্যারিসে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি সাংবাদিকদের জানান, ওয়াশিংটন শিগগিরই রাশিয়ার তেল সরবরাহের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে