জনপ্রিয় তুর্কি টেলিভিশন নাটক 'ওয়ান লাভ'-এ 'ইশিল' চরিত্রে অভিনয় করা অভিনেত্রী ইসি ইরতেম মাত্র ৩৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যু ৩৫তম জন্মদিন উদযাপনের একদিন পর ঘটে।
অভিনেত্রীর আইনজীবী উগুর গোক্কোয়ুন জানান, গত সোমবার (১৫ জুন) বিকালে ইসি ইরতেমকে তার নিজ বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। তিনি সেখানে তার মায়ের সঙ্গে ছিলেন।
ঘটনাটি অত্যন্ত আকস্মিকভাবে ঘটে এবং দ্রুত চিকিৎসা সহায়তা প্রদান করা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিক চিকিৎসা প্রতিবেদনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়াকেই মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে চূড়ান্ত কারণ ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের পর নিশ্চিত হবে।
আইনজীবী গোক্কোয়ুন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনকে ভিত্তিহীন উল্লেখ করে জানান যে, অভিনেত্রী আত্মহত্যা করেননি। তিনি সবাইকে এই সময়ে অপপ্রচার চালানো থেকে বিরত থাকার অনুরোধ জানান।
১৯৯১ সালের ১৪ জুন তুরস্কের সিভাসে জন্মগ্রহণ করা ইসি ইরতেম ২০১৪ সালে ইয়াসার ইউনিভার্সিটির 'অপেরা অ্যান্ড ভোকাল পারফরম্যান্স' বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং পরে ইস্তাম্বুলের সাদরি আলিশিক কালচারাল সেন্টারে অভিনয়ের ওপর প্রশিক্ষণ নেন। তার আকস্মিক মৃত্যুর খবর দেশটির বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে