এআই, ডেটা সায়েন্স, রোবোটিকসসহ প্রযুক্তিনির্ভর নতুন কোর্স চালু

চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১২:৪৩:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১২:৪৩:২২ অপরাহ্ন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক নতুন বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছে।

চীনের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর অনেক পুরোনো বিষয় এখন চাকরির বাজারের চাহিদা পূরণ করতে পারছে না। তাই এসব বিষয়ের পরিবর্তে এআই, ডেটা সায়েন্স, রোবোটিকসসহ আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন কোর্স চালু করা হচ্ছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসকদের কাছে কলা ও মানবিক বিষয়ের ডিগ্রিগুলো ক্রমেই অচল এবং অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি হচ্ছে। অন্যদিকে 'এমবডিড ইন্টেলিজেন্স' ধরনের নতুন ডিগ্রিগুলোকে বেইজিংয়ের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত পাঁচ বছরে চীনে ১০ হাজারের বেশি নতুন ডিগ্রি চালু হয়েছে, যেগুলোর বেশিরভাগই প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত।

শিক্ষার্থীরা বলছেন, এআইয়ের কারণে অনেক কাজ এখন সহজে কম্পিউটারের মাধ্যমে করা যাচ্ছে। যেমন ডিজাইন তৈরি, ছবি বা মডেল বানানোর মতো কাজেও এখন এআই ব্যবহার হচ্ছে। ফলে এসব বিষয়ে আগের মতো চাকরির সুযোগ থাকছে না।

শুধু চীন নয়, ভারত, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, স্পেনসহ বিশ্বের অনেক দেশই এখন শিক্ষাব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতের চাকরির বাজারের সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে প্রস্তুত করাই এসব পরিবর্তনের মূল লক্ষ্য।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন   
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :