​জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ০৮:৪২:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ০৮:৪২:৪৬ অপরাহ্ন
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

মঙ্গলবার (১৬ জুন) এক প্রজ্ঞাপনে জানানো হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে ১৯৯১ সালের ধারা-৮(১) এবং ধারা-৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে নিম্নবর্ণিত শর্তে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর তিনি দায়িত্ব পালন করবেন। তবে উক্ত মেয়াদ শেষের আগে সরকার ইচ্ছা করলে যেকোনও সময় এই নিয়োগ বাতিল করতে পারবে। তিনিও সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রে যেকোনও সময় স্বীয় পদ ত্যাগ করতে পারবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :