ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালার ওপর পরামর্শ আহ্বান

আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ০১:৫৯:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ০১:৫৯:২১ অপরাহ্ন
ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬-এর খসড়ার ওপর মতামত ও পরামর্শ আহ্বান করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড শাখার এক বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বলয়কে আরও আধুনিক, পরিবার-কেন্দ্রিক এবং স্বচ্ছ করার লক্ষ্যে একটি সময়োপযোগী ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬’ এর খসড়া প্রণয়ন করা হয়েছে।

প্রস্তাবিত এই খসড়া নীতিমালাটি অধিকতর জনবান্ধব ও ত্রুটিমুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, বিশেষজ্ঞ মহল এবং জনগণের সুচিন্তিত মতামত ও গঠনমূলক পরামর্শ গ্রহণ করা প্রয়োজন। খসড়া নীতিমালাটি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট qemvBU (www.msw.gov.bd)-এ আপলোড করা হয়েছে।

এ অবস্থায়, খসড়া নীতিমালার ওপর মতামত বা পরামর্শ আগামী তিন কার্যদিবসের মধ্যে ই-মেইল jsplan@msw.gov.bd A_ev shoque.nbr@gmail.com অথবা ডাকযোগে : উপসচিব (ফ্যামিলি কার্ড কর্মসূচি), সমাজকল্যাণ মন্ত্রণালয়, কক্ষ নং-৩১৬, ভবন নং-০৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০ ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হয়েছে। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :