চরম হুমকিতে মানবস্বাস্থ্য

সামুদ্রিক মাছে দূষিত পানির তৈরি বরফ

আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০২:৫০:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০২:৫৮:১২ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় বরফ তৈরিতে ব্যবহার হচ্ছে খাল-বিল ও জলাশয়ের দূষিত পানি। ফ্রি-স্টাইলে যুগের পর যুগ দূষিত পানির উৎপাদিত বরফ দিয়ে সমুদ্র কিংবা নদী থেকে আহরিত ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছ সংরক্ষণ কওে বাজারজাত করা হচ্ছে। এসব দূষিত বরফের মাছ খেয়ে মানুষ বিভিন্ন ধরনের রোগব্যধিতে আক্রান্ত হয়ে পড়ছে। 

এমনকি মরনব্যাধি ক্যান্সারে আক্রান্তের ঝুঁকিও বাড়ছে। এছাড়া এই দূষিত পানির দূষিত বরফে সংরক্ষণ করা মাছের গুণগত মানও নষ্ট হয়ে যায়। পলে জেলেরা মাছের ন্যায্য দামও পায় না। কলাপাড়ায় অন্তত ৬০টি বরফকল থাকলেও মাত্র একটি বরফকলের নিরাপদ পানির ব্যবহারে বরফ উৎপাদনে ফিল্টার ব্যবস্থা রয়েছে। বর্তমানে কলাপাড়ার উপকূলে ডিপ কিংবা শ্যালো স্থাপন করেও সুপেয় পানি পাওয়া যায় না। এই সংকটের কারণে ফ্রি-স্টাইলে দূষিত পানির তৈরি বরফ দিয়ে কলাপাড়া উপজেলায় প্রতি বছর ইলিশসহ অন্তত ৫০ হাজার মেট্রিকঁন সামুদ্রিক মাছ সংরক্ষণ করা হয়। হয় বাজারজাতকরণ। যা মানুষের খাবারের জন্য স্বাস্থ্যসম্মত নয়। নয় নিরাপদ।

উপজেলা প্রশাসনসূত্রে জানা গেছে, মানবস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং মৎস্য সম্পদের গুণগত মান বজায় রাখতে বরফ তৈরিতে ব্যবহৃত পানির নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত: পানযোগ্য পানির ব্যবহার, পানির লাইন পৃথকীকরণ, নিয়মিত ল্যাবটেস্ট, পানির ট্যাংক ও কাঠামো পরিচ্ছন্নতা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে কলাপাড়া উপজেলার মুন, লাবীবা, ভাই ভাই, জমজম, তামান্না আইসপ্লান্টে বরফকলের পানির মাণ যাচাইয়ে অভিযান চালানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এই অভিযান পরিচালনা করেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :