​বান্দরবানে বিদ্যুৎস্পর্শে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০৩:৪৩:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০৩:৪৩:১৫ অপরাহ্ন
বান্দরবানে জেলা সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তারা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ চলাকালে শ্রমিকরা একটি লোহার পাত সরানোর কাজ করছিলেন। এ সময় লোহার পাতটি ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন লাইনের তারের সঙ্গে স্পর্শ করলে তারা বিদ্যুৎস্পর্শ হন। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ ও সার্বিক বিষয় তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :