বলিউডের অন্যতম জনপ্রিয় ও ‘পাওয়ার কাপল’ দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের ঘরে আসছে নতুন অতিথি। এই তারকা দম্পতি তাদের ঘরে দ্বিতীয় সন্তান আসার খবরটি আগেই ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন। তবে এবার প্রথমবারের মতো ক্যামেরায় ধরা পড়ল দীপিকার বেবিবাম্প, যা সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চর্চা ও অনুরাগী মহলে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বিনোদনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দীপিকা ও রণবীর মুম্বাইতে তাঁদের নির্মাণাধীন নতুন বাড়ির কাজের অগ্রগতি সশরীরে দেখতে গিয়েছিলেন। সমুদ্রের মুখোমুখি সেই বিলাসবহুল বাড়ির প্রাঙ্গণেই পাপারাজ্জিদের ক্যামেরায় ফ্রেমবন্দি হন এই তারকা যুগল।
ক্যামেরার সামনে ঢিলেঢালা সাদা পোশাকে ধরা দেন দীপিকা। মাতৃত্বকালীন এই সময়ে তাঁর উপস্থিতি ছিল ভীষণ শান্ত ও স্নিগ্ধ। দীপিকার বেবিবাম্পের এই প্রথম ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। প্রিয় অভিনেত্রীকে এই রূপে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইন জুড়ে শুভেচ্ছাবার্তা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা।
সেদিন নতুন বাড়ির কাজের তদারকি করার সময় রণবীর সিংকে বেশ উৎফুল্ল মেজাজে দেখা যায়। তিনি বারবার কাজের অগ্রগতি খুঁটিয়ে দেখছিলেন, আর পাশে থাকা দীপিকা ছিলেন একেবারে স্বাভাবিক, শান্ত ও আত্মস্থ।
পর্দার আলো আর লাল গালিচার ঝলকানি এড়িয়ে জীবনের সবচেয়ে সুন্দর ও ব্যক্তিগত বাস্তবতায় দাঁড়িয়ে থাকা এই তারকা দম্পতির নতুন অধ্যায়ের জন্য এখন প্রহর গুনছেন বিশ্বজুড়ে থাকা তাঁদের কোটি অনুরাগী।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে