​স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় আটক দুই

আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৭:০১:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৭:০১:৪৫ অপরাহ্ন
রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। রিয়াজুল ইসলাম ও আল আমিন মাহিন নামে দুজনকে মুন্সিগঞ্জ ও রাজধানী ঢাকা থেকে আটক করে রমনা থানা পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিসি মিডিয়া এন এম নাসিরুদ্দীন এ তথ্য জানান।

প্রাথমিকভাবে তদন্তের বরাতে পুলিশ জানায়, স্থানীয় যুবদল নেতা দিদারুল ইসলাম ও তার অনুসারীদের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গ্রেপ্তার রিয়াজ এবং আল আমিন নামে দুজনের রাজনৈতিক পরিচয় গুরুত্ব দেয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

এন এম নাসিরুদ্দীন আরও জানান, এ ঘটনায় আরও যারা জড়িত, তাদেরও আটকের কাজ চলছে।

সোমবার (৮ জুন) রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেটের সামনে ছুরিকাঘাতে নিহত হন বিল্লাল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌচাক এলাকায় একটি মারামারির ঘটনার সালিশি সমাধানকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করা হয়।

এ ঘটনার পর রাতেই যুবদলের দিদারুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :