​সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি

আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৬:৫৫:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৬:৫৫:১২ অপরাহ্ন
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কাজী শায়রুল হাসান, যিনি বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানির (সাবিনকো) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন।

আর ডাচ-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব সামলে আসা আবেদুর রহমানকে দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার (৮ জুন) দুটি ভিন্ন চিঠিতে এই দুটি পদে নিয়োগের বিষয়টি জানায়।

আর্থিক সংকটে দুর্দশায় পড়া শরিয়াহভিত্তিক বেসরকারি এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে বিগত অন্তবর্তী সরকারের সময় সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।

২০২৫ সালের ১ ডিসেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে চূড়ান্ত লাইসেন্স দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় সাবেক সচিব মোহাম্মদ আইয়ুব মিয়াকে।

তবে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একজনের নিয়োগ চূড়ান্ত করার পর তিনি যোগ দিতে অস্বীকৃতি জানান।

গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠন করলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে আসে আসেন মোস্তাকুর রহমান। এরপর গত ১৬ মার্চ সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে থেকে পদত্যাগ করেন আইয়ুব মিয়া।

এরপর পর থেকে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছাড়াই চলছিল সম্মিলিত ইসলামী ব্যাংক।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :