হামে শিশু মৃত্যু

ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০১:৪৭:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০২:৫৪:১৪ অপরাহ্ন
হামে শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামের ভ্যাকসিন যথাসময়ে আমদানি না করার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (৮ জুন) সকালে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে এ মামলার আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল। শুনানি শেষে আদালত আদেশের জনৌর অপেক্ষমাণ রাখেন। পরে মামলাটি গ্রহণ করার কোনো উপাদান না থাকায় তা খারিজ করার আদেশ দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আমিনুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আরও যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তারা হলেন— স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :