মৌসুমীর পরিচালনায় আসছে ‘বিচ্ছেদ বেদনা’

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১১:১১:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১১:১১:২৪ পূর্বাহ্ন
প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় চিত্রনায়িকা মৌসুমী পরিচালিত সিনেমা ‘বিচ্ছেদ বেদনা’। এ সিনেমা দিয়েই দীর্ঘ ১০ বছর পর পরিচালনায় ফিরছেন অভিনেত্রী।

মনস্তাত্ত্বিক গল্পনির্ভর সিনেমা ‘বিচ্ছেদ বেদনা’। এটি করোনাকালীন সময়ে নির্মাণ করেন মৌসুমী। সিনেমাটি সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) অনাপত্তি সনদ (এনওসি) লাভ করেছে।

নতুন এ সিনেমা প্রযোজনা করেছেন সিনিয়র সাংবাদিক আবদুর রহমান। ‘প্রিয়জন কথাচিত্র’ ব্যানারে মৌসুমী পরিচালিত সিনেমাটির বতর্মানে মুক্তির প্রস্তুতি চলছে।
 
জানা গেছে, পরিচালনার পাশাপাশি ‘বিচ্ছেদ বেদনা’য় অভিনয়ও করেছেন মৌসুমী। সিনেমায় তার সহশিল্পী হিসেবে দেখা যাবে অভিনেতা ফেরদৌস আহমেদ এবং আবদুন নূর সজলকে।
  
চিত্রনায়িকা মৌসুমী অভিনয়ের পাশাপাশি সুখ্যাতি পেয়েছেন পরিচালক ও প্রযোজক হিসেবেও। ‘বিচ্ছেদ বেদনা’র আগে সবশেষ ২০১৬ সালে মৌসুমীর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘শূন্য হৃদয়’। এছাড়া ‘গরিবের রানী’, ‘আবার আমি এতিম হতে চাই’ সিনেমায় প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছিলেন গুণী এ শিল্পী।  
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :