গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামতকাজের কারণে নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় শনিবার (৬ জুন) রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, শনিবার (৬ জুন) রাত ৮টা থেকে রোববার (৭ জুন) সকাল ৬টা পর্যন্ত কাঁচপুর থেকে তারাবো বিশ্বরোড, রূপসী, বরপা ও ভুলতা মোড় এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া মুড়াপাড়া ও লক্ষণখোলা ডিআরএসের আওতাধীন সব শ্রেণির গ্রাহকও এ সময় গ্যাস নাও পেতে পারে অথবা পেলেও চাপ কম থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে