রাজধানী ঢাকার বর্তমান পরিবেশ ও নাগরিক দুরবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এটা (ঢাকা) আর বাসযোগ্য মনে হয় না। ঘর থেকে বেরোলেই নিশ্বাস নেওয়া যায় না, চারদিকে দূষিত বাতাস। আমার তো মনে হয়, ঢাকার সব রোগের মূলেই বুড়িগঙ্গা।’
শনিবার (৬ জুন) ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন এবং ‘নাগরিক ভাবনা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ঢাকার নদী দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘যখন ঢাকা কলেজে পড়তাম, মাঝেমধ্যে বুড়িগঙ্গায় এসে নৌকায় চড়ে ঘুরে বেড়াতাম। এখন তো বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এতটাই দূষিত হয়ে গেছে।’
রাজধানীর ভঙ্গুর প্রাতিষ্ঠানিক অবস্থার কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, ‘আজকাল আমার নিজেরই মনে হয়, আর ঢাকা শহরে থাকব না। আমার যে শহর (ঠাকুরগাঁও), সেখানেই গিয়ে থাকব। সরকারি কোনো হাসপাতালে যেতে চাইলে সেখানে ঢোকাই যায় না। প্রতিটি প্রতিষ্ঠানই এখানে ধ্বংসের দিকে চলে যাচ্ছে।’
এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হিসেবে তিনি বলেন, বর্তমান অবস্থা থেকে বের হতে না পারলে প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। তাই ঢাকাকে বাঁচাতে হলে সবার আগে নদীগুলোকে বাঁচাতে হবে।
পরিবেশ রক্ষা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে