পরিবেশ ও জলবায়ুর জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারের লক্ষ্যে শপথ নিয়েছেন পটুয়াখালীর কলাপাড়ার তরুণেরা।
শনিবার (৬ জুন) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সংগঠক, পরিবেশকর্মী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। শপথ গ্রহণের পরে তরুণরা একটি ব্যানারে জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে তাদের ভাবনার কথা লেখেন, সমর্থন জানিয়ে স্বাক্ষর করেন।
কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ, আমরা কলাপাড়াবাসী, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক, প্রান্তজন এবং একশনএইড বাংলাদেশ যৌথভাবে এই আয়োজন করে। বিশ্ব পরিবেশ দিবসকে ঘিরে ছিল এই ভিন্নতর আয়োজন।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। এসময় বক্তব্য রাখেন, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম, সদস্য মেজবাহউদ্দিন মাননু, মোসাম্মৎ দুলালী কবির, মো. কবির তালুকদার, মো. নজরুল ইসলাম, আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব, প্রান্তজন-এর ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ প্রমুখ। অন্তত ৬০ তরুণ এই শপথ বাক্য পাঠ করেন।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে