​বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে: সিপিডি

আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৫:৫৩:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৫:৫৩:০৪ অপরাহ্ন
দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো অপ্রয়োজনীয় ছিল আর বিদ্যুতের দাম বাড়ানোর কারণে বাড়বে মূল্যস্ফীতির বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বৃহস্পতিবার (০৪ জুন) চলতি অর্থবছরের উত্তরণকালীনে বহুমাত্রিক চ্যালেঞ্জ শীর্ষক আলোচনায় সংস্থাটি এসব তথ্য তুলে ধরেছে।

সংস্থাটির মতে, বিদ্যুতের দাম বাড়ানোর প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে, বাড়বে মূল্যস্ফীতি। রাজস্ব আহরনে ঘাটতি, ব্যাংকখাতের বিশৃঙ্খলাসহ নানা কারণে এখনও অর্থনীতি চাপে রয়েছে।

অর্থবছরের শেষে এসে দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো উচিত হয়নি মনে করে সংস্থাটি জানায়, আবার বিদ্যুতের দাম বাড়ানোর কারণে বাড়বে মূল্যস্ফীতি।
 
অর্থবছরের শেষদিকে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার এ কথা উল্লেখ করে সিপিডি জানায়, এতে শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে, প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে।
 
সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, প্রত্যক্ষ যারা এটা ভোগ করেন, অবশ্যই তাদের জন্য বাড়তি বোঝা হবে। কিন্তু এটার অপ্রত্যক্ষ যারা তার ওপর যে প্রভাব পড়বে এটা কিন্তু সরকার অন্যান্য পদক্ষেপ দিয়ে এটাকে কমপেনসেট করতে পারে।     
 
সিপিডি বলছে, রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে এনবিআর। এছাড়া, খেলাপি ঋণ কমলেও ব্যাংকের সার্বিক পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
 
সিপিডি নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনও এ বিষয় তার মতামত তুলে ধরেন।
 
এছাড়া, সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল ঘোষণা করা হলে তা বাজারে মূল্যস্ফীতির চাপ আরও বাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :