মাগুরার নতুন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০২:৫৫:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০২:৫৫:১৯ অপরাহ্ন
মাগুরার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেতাকাব্বীর আহমেদ।

সোমবার (১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ২৫তম ব্যাচের ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন মোতাকাব্বীর আহমেদ। 

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব  হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে মাগুরার জেলা প্রশাসক মো.আব্দুল্লাহ আল মাহমুদকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কর্মকর্তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক ভারসাম্য বিবেচনায় এই বদলি ও পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক দ্রুত  কর্মস্থলে যোগদান করবেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :