রাজধানীর সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের ভেতর থেকে হাইকোর্ট বিভাগের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে ভবনের ওয়াশরুমের পাশের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মো. কামাল হোসেন (৪৭)। তিনি হাইকোর্টের বিচারপতি এনায়েত হোসেনের বেঞ্চে জমাদার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে বিজয় ৭১ ভবনের অষ্টম তলায় ওয়াশরুমের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশ ও সংশ্লিষ্টদের ধারণা, এটি একটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পরপরই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কর্মরত সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন