​প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার

আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০৫:৩৯:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০৫:৩৯:২৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইংয়ের উদ্যোগে সোমবার (১ জুন) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এতে ঈদুল আজহা উপলক্ষে সরকারের নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি তুলে ধরা হতে পারে বলে জানা গেছে।

সোমবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে ঈদকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতির বিস্তারিত তথ্য জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :