জামায়াত হাদিয়ার নামে চাঁদাবাজি করছে: রিজভী

আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০৩:১৩:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০৩:২০:০৭ অপরাহ্ন
জামায়াত হাদিয়ার নামে চাঁদাবাজি করছে, অন্যদিকে বিএনপি খাল কেটে কুমির নয় বরং ফসল, মাছ ও সফলতা এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রবিবার (৩১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ফেনীতে চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার হওয়ার ঘটনা এটাই প্রমাণ করে যে জামায়াতের মধ্যেই চাঁদাবাজ আছে। তারা যেভাবে ছাত্রলীগের মধ্যে গুপ্ত হয়ে থেকেছে, ঠিক তেমনি জামায়াতের মধ্যেও গুপ্ত হয়ে চাঁদাবাজরা আছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এদেশের মানুষ ধর্মভীরু। তবে তারা জামায়াতকে পছন্দ করে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলতার কথা উল্লেখ করতে গিয়ে ‘খাল কেটে কুমির নয়, এসেছে ফসল মাছ ও সফলতা’ বলেও মন্তব্য করেন তিনি। সে সময় মিথ্যাচার না করে সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান এই বিএনপি নেতা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :