ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০১:১৬:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০১:১৭:৪৯ অপরাহ্ন
ময়মনসিংহের সদর উপজেলায় পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার এসআই ফরিদ আহমেদ।

নিহতরা হলেন- জাহাঙ্গীর আলম ও তার আড়াই বছর বয়সী ছেলে রোহান। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।

এসআই ফরিদ বলেন, ‘‘যাত্রী নিয়ে অটোরিকশাটি ফুলপুরের দিকে যাচ্ছিল। পথে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর নামক এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।”

ফরিদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। সড়কের যানজট নিয়ন্ত্রণে কাজ করছি।"

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।  

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :