​পাকুন্দিয়া

হঠাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী

আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০৫:০৮:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০৫:০৮:১১ অপরাহ্ন
আকস্মিক কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। 

বুধবার (২৭ মে) সাড়ে ১০টার দিকে তিনি পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছান। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।

মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড এবং রান্নাঘর পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী হাসপাতালে ভর্তি থাকা রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সেবার মান এবং রান্না সম্পর্কে জানতে চান। এছাড়াও হাসপাতালের রোগীদের জন্য খাবার তৈরির রান্না ঘর পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। 

পরিদর্শন শেষে স্থানীয় গনমাধ্যমকর্মীদের উদ্দেশে ব্রিফ করেন মন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রুট লেভেলে ডাক্তার এবং রোগীর বি হেভিয়ারটা কেমন তা দেখার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছি। অপ্রস্তুত অবস্থায় রিয়েল সিচুয়েশনটা কি তা দেখার চেষ্টা করছি। সেবার মান কীভাবে আরও বাড়ানো যায় এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় সেজন্য সরকারের পাশপাশি সবাইকে সহযোগিতা করতে হবে।

মন্ত্রী আরও বলেন, হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যে ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের হামের ভ্যাকসিন প্রদান করা হয়েছে। যেসব শিশু ভ্যাকসিন পায়নি তাদেরকেও খোঁজে খোঁজে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে। 

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাসপাতালের কোনো স্টাফ রোগীদের সঙ্গে খারাপ আচরণ করলে তাৎক্ষণিক ওই স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অচিরেই দেশের সকল হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :