হজ পালনে গিয়ে আরও তিন বাংলাদেশির মৃত্যু

আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ১২:৩৪:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০১:১৭:৫০ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৩০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।তাদের মধ্যে ২১ জন পুরুষ ও নয়জন নারী।

মঙ্গলবার (২৬ মে) হজ বুলেটিন থেকে জানা যায় নিহতেরা হলেন- শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জের মো. আফরান আলী, অপরজন কাজীপুর সিরাজগঞ্জের মো. আবদুর রহমান, আরেক জন রায়পুরা নরসিংদীর মো. হারুন-উর রশীদ। নিহত তিনজনই মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।

চলতি বছর ৭৯,১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী হজ পালন করছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :