​​চাঁদাবাজির প্রতিবাদ করায় বাস কাউন্টার মাস্টারকে কুপিয়ে জখম

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১২:০৫:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১২:০৫:০৭ অপরাহ্ন
নাটোরের হয়বতপুর বাজারে চাঁদাবাজির প্রতিবাদ করায় বাস কাউন্টার মাস্টার মিজানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তার পায়ের রগ ও হাতের কব্জি কেটে গুরুতর জখম করেছে। রোববার (২৪ মে) দিবাগত রাতে এ হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হয়বতপুর বাজার এলাকায় একটি বাস কাউন্টারে দায়িত্ব পালন করছিলেন মিজান। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার পায়ের রগ ও হাতের কব্জি কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। এসবের প্রতিবাদ করায় মিজানের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন। ঘটনার পর বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে এলাকায় আরও অস্থিরতা সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের করা হবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :