​ইসলামী ব্যাংককে ঘিরে 'ষড়যন্ত্রের' প্রতিবাদে নাটোরে মানববন্ধন

আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০২:৪০:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০২:৪০:৩৮ অপরাহ্ন
ইসলামী ব্যাংককে ঘিরে নানা ধরনের 'ষড়যন্ত্র' ও 'অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের' প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছেন ব্যাংকের গ্রাহকরা।

রোববার (২৪ মে) সকাল সাড়ে দশটায় নাটোর ইসলামী ব্যাংক শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, লুটেরা এস আলম গ্রুপের প্ররোচনায় ইসলামী ব্যাংকের কার্যক্রমে অযাচিত হস্তক্ষেপ করা হচ্ছে, যা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকদের আস্থার জন্য হুমকিস্বরূপ। তারা বলেন, একটি প্রতিষ্ঠিত ও আস্থাভাজন ব্যাংককে অস্থিতিশীল করার এমন প্রচেষ্টা দেশের অর্থনৈতিক পরিবেশের জন্যও ক্ষতিকর।

বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক দেশের কোটি গ্রাহকের আস্থার প্রতীক। তাই এ ধরনের ষড়যন্ত্র ও হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধন থেকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা এবং ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :