কলাপাড়ায় উত্তম কৃষি চর্চার যাত্রা শুরু

আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০২:৩৯:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০২:৩৯:২৫ অপরাহ্ন
কৃষির স্বর্গরাজ্য খ্যাত পটুয়াখালীর কলাপাড়ায় এবার ‘উত্তম কৃষি চর্চার’ দিকে এগিয়ে নেওয়ার যাত্রা শুরু হয়েছে। যেখানে বিষমুক্ত, কীটনাশকমুক্ত কৃষিপণ্য উৎপাদনের সুযোগ থাকছে। রপ্তানি উপযোগী কৃষিপণ্য উৎপাদনের লক্ষ্যে কাজ করার উপযোগী পরিবেশ তৈরির যাত্রা শুরু হয়েছে। 

গোটা বাংলাদেশে সূর্যমুখীর উৎপাদনে কলাপাড়া এখন শীর্ষে রয়েছে। কলাপাড়া একমাত্র স্থান যেখানে হাড়িভাঙা জাতের আমের ফলন এক মাস আগে বিক্রি করেন কুয়াকাটার কৃষকরা। এখানে রয়েছে কৃষি উৎপাদনে বহুমুখী সম্ভাবনা। যেখানে ইউনিয়ন পর্যায়ে সাতটি করে ফিল্ড স্কুল গড়ে উঠেছে। প্রত্যেক স্কুলে ২৫ জন করে কৃষক সদস্য রয়েছেন। 

এসব স্কুলে ২০ শতাংশ নারী কৃষক থাকছেন। এরা কৃষি বিষয়ক বিভিন্ন শিক্ষা গ্রহণ করে দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন। এখানকার কৃষকরা সংগঠিতভাবে, সমবায়ের ভিত্তিতে উৎপাদন করে স্বাবলম্বী হওয়ার পথে এগুচ্ছে। রবিবার বেলা ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ পায়রা মিলনায়তনে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে। 

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) অনুষ্ঠানে কৃষক সমাবেশে উপজেলা কৃষি অফিসার মো. আরাফাত হোসেন স্বাগত বক্তব্যে এসব তুলে ধরেন। পাওয়ার পয়েন্টের এক উপস্থাপনায় তিনি কলাপাড়াকে কৃষি উৎপাদনের হাবে পরিণত করার সফলতার তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান 

অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পটুয়াখালীর অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো: শাহদাত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার রিয়াজ আহমেদ, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিপিপির সহকারী পরিচালক মো: আসাদুজ্জামান খান, উপজেলা সমবায় কর্মকর্তা মো: আব্বাস আলী, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, উত্তম কৃষি চর্চার সফল উদ্যোক্তা মোঃ গোলাম মোস্তফা প্রমুখ। বিভিন্ন পর্যায়ের শতাধিক কৃষক-কৃষাণীসহ, গণমাধ্যম কর্মী, তরুণ সংগঠকরা এই কংগ্রেসে উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :