জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন: জাইমা রহমান

আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ১০:৪৯:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ১০:৪৯:৩৩ পূর্বাহ্ন
‘জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন’— যুবসমাজকে অনুপ্রাণিত করতে সম্প্রতি এই মন্তব্য করেছেন ব্যারিস্টার জাইমা রহমান। 

শনিবার (২৩ মে) রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আন্তর্জাতিক হাফ ম্যারাথনের ‘ওয়ান রান’ সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বান্দরবান, কক্সবাজার বা চট্টগ্রামের মতো জায়গাগুলোতে আয়োজিত এই ধরনের ইভেন্ট সাধারণ মানুষকে সুস্থ ও ফিট থাকতে দারুণভাবে অনুপ্রাণিত করছে।

ভবিষ্যতে নিজেও এমন আন্তর্জাতিক মানের আয়োজনে অংশ নিয়ে সবার সঙ্গে ট্র্যাকে দৌড়ানোর আগ্রহ প্রকাশ করেন জাইমা রহমান।
 
তিনি আরও বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে নারী-পুরুষ এবং সব ধরনের সামর্থ্যের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। আর এই লক্ষ্য অর্জনে সমাজের সবাইকে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ৭৪ বছর বয়সী এক ম্যারাথন অ্যাম্বাসেডরের জীবনের অনুপ্রেরণাদায়ক গল্পের উদাহরণ টেনে ব্যারিস্টার জাইমা যুবসমাজকে অলসতা ভেঙে মাঠমুখী হওয়ার আহ্বান জানান। 

আন্তর্জাতিক মানের এই হাফ ম্যারাথনটি সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকল আয়োজক ও অ্যাথলেটদের আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এবারের আন্তর্জাতিক হাফ ম্যারাথনে ১, ৫, ১০ এবং ২১.১ কিলোমিটার—এই চার ক্যাটাগরিতে দেশি-বিদেশি অ্যাথলেটরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, যা দেশের উদীয়মান ক্রীড়া ও ফিটনেস সংস্কৃতির এক ইতিবাচক চিত্র তুলে ধরেছে।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
  

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :