রাস্তায় কবিতা, কথায় প্রতিবাদ

রামিসার জন্য কাঁদলো গাইবান্ধা ‎

আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৩:১৫:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৩:১৫:৩৬ অপরাহ্ন
আজ চুপ থাকলে কাল তোমার মেয়েটাও রামিসা হবে-এমন দীপ্ত উচ্চারণে ধর্ষক খুনি সোহেল রানার দ্রুতবিচারের দাবি জানানো হয়েছে। বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, গাইবান্ধা জেলা শাখা শনিবার সকালে ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে 'তোমার জন্য কাঁদছে বাংলাদেশ' অনুষ্ঠানের আয়োজন করে। কবিতা, কথায় প্রতিবাদ অনুষ্ঠানটি আবেগঘন হৃদয়স্পর্শী হয়ে ওঠে। 

‎সংগঠনের সভাপতি কবি দেবাশীষ দাশ দেবুর সভাপতিত্বে প্রথমে কথা বলেন ও কবিতা পাঠ করেন সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন। সাংস্কৃতিককর্মী শিরিন আকতারের সঞ্চালনায় প্রতিবাদী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, রাজনীতিক ওয়াজিউর রহমান রাফেল, মঞ্জুর আলম মিঠু, সুজন জেলা সভাপতি জিয়াউল হক কামাল, প্রগতি লেখক সংঘের গোলাম রব্বানী মুসা, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, ছাত্র ইউনিয়নের সভাপতি মৈত্রেয় হাসান জয়িতা, সংগীত শিল্পী মানিক লাল সরকার, যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অভিজিৎ দাশ অভি প্রমুখ। কবিতা পাঠ ও আবৃত্তি করেন  কবি অমিতাভ দাশ হিমুন, গৌতমাশীষ গুহ সরকার, পিটু রশিদ, মোহাম্মদ আমিন, মনির হোসেন সুইট, অঞ্জলী রাণী দেবী ও সোহেল রানা।

‎দেড় ঘন্টাব্যাপী প্রতিবাদ অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিককর্মী, শিশুসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। অংশগ্রহকারী প্রত্যেকের মন ছিল বিষাদগ্রস্ত। ‎বক্তারা বলেন, রামিসার মতো আর একটি শিশু নারীও যেন ধর্ষণ খুনের শিকার না হন। নারী ও শিশুর নিরাপত্তার দায়-দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :