ঈদুল আজহার দীর্ঘ ছুটির আগে ব্যাংকে গ্রাহকদের ভিড় ও লেনদেনের চাপ সামলাতে আজ সাপ্তাহিক ছুটির দিন শনিবারও দেশের সব ব্যাংক খোলা রয়েছে। টানা সাত দিনের ছুটিতে যাওয়ার আগে আর্থিক লেনদেন স্বাভাবিক রাখতেই কেন্দ্রীয় ব্যাংক এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। রোববারই হচ্ছে ঈদের আগের শেষ কার্যদিবস।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শনিবার (২৩ মে) এবং রোববার (২৪ মে) দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী লেনদেন চলবে। গ্রাহকেরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। তবে ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এর আগে গত ১৮ মে বাংলাদেশ ব্যাংকের ‘সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট’ (এসডিএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা দেয়া হয়েছে।
সার্কুলার অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।
টানা ছুটির মধ্যেও তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-
ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্পসংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো আগামী ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে কার্যক্রম চালাবে। এই দুই দিন ব্যাংকগুলোতে অফিস সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
সার্কুলারে জানানো হয়, দেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে আগের মতোই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সেবা চালু থাকবে। ঈদের ছুটিকালেও (ঈদের দিন ছাড়া) সীমিত আকারে আমদানি-রপ্তানি সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেয়া হয়েছে।
তবে ছুটিকালীন সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন বলেও কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে স্পষ্ট উল্লেখ করা হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন