বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন ৭ জুন। এরই মধ্যে মনোনয়নপত্র কেনা-বেচা চলছে। কাউন্সিলররা নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিসিবি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম চলমান থাকায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয় প্রাঙ্গণের সবকটি গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গণমাধ্যমকর্মীদের স্টেডিয়াম প্রাঙ্গণে প্রবেশের সময় আনসার সদস্য এবং নিরাপত্তা কর্মীদের সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া সাংবাদিকদের জন্য রয়েছে নির্দেশনা। বিসিবি জানিয়েছে, যাচাইকরণের সুবিধার্থে, সব গণমাধ্যম প্রতিনিধিকে নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র সাথে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে।
প্রয়োজনীয় নিরাপত্তা বিধি বজায় রাখার ক্ষেত্রে আন্তরিক সহযোগিতা চেয়েছে বিসিবি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে