ব্রিটেনের একটি রেডিও স্টেশনের প্রযুক্তিগত ত্রুটির কারণে হঠাৎ করেই সম্প্রচারিত হয় চাঞ্চল্যকর এক ঘোষণা- রাজা তৃতীয় চার্লস মারা গেছেন। পরে বিষয়টি ভুল বলে নিশ্চিত করে ক্ষমা চেয়েছে স্টেশন কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মে) বিকেলে এসেক্সভিত্তিক রেডিও ক্যারোলিনের মূল স্টুডিওতে কম্পিউটারজনিত সমস্যার কারণে ভুলবশত ‘ডেথ অব আ মনার্ক’ সংক্রান্ত জরুরি সম্প্রচার ব্যবস্থা চালু হয়ে যায়।
রেডিও স্টেশনের ব্যবস্থাপক পিটার মুর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, যুক্তরাজ্যের সব রেডিও স্টেশনেই রাজপরিবারের কোনো সদস্যের মৃত্যু সংবাদ প্রচারের জন্য বিশেষ প্রস্তুতিমূলক ব্যবস্থা রাখা হয়। তবে এদিন সেটি অনিচ্ছাকৃতভাবে সক্রিয় হয়ে পড়ে এবং সম্প্রচারে রাজা তৃতীয় চার্লসের মৃত্যুর ঘোষণা চলে যায়।
ঘটনার পর স্বয়ংক্রিয় নিয়ম অনুযায়ী স্টেশনের সম্প্রচারও বন্ধ হয়ে যায়। পরে বিষয়টি বুঝতে পেরে দ্রুত সম্প্রচার স্বাভাবিক করা হয় এবং অন-এয়ার ক্ষমা প্রার্থনা জানানো হয়।
স্টেশন কর্তৃপক্ষ জানায়, তারা অতীতে রানি এবং বর্তমানে রাজার বড়দিনের বার্তা সম্প্রচার করেছে এবং ভবিষ্যতেও তা করতে চায়। একই সঙ্গে রাজা ও শ্রোতাদের মানসিক অস্বস্তির জন্য দুঃখ প্রকাশ করা হয়।
তবে ভুল ঘোষণাটি কতক্ষণ প্রচারিত হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানানো হয়নি। বুধবার (২০ মে) স্টেশনটির ওয়েবসাইটে মঙ্গলবার দুপুর ১টা ৫৮ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্প্রচারের রেকর্ডও পাওয়া যায়নি।
ঘটনাটি এমন সময়ে ঘটে, যখন রাজা তৃতীয় চার্লস ও রানি উত্তর আয়ারল্যান্ড সফরে ব্যস্ত ছিলেন। সফরের একপর্যায়ে তারা স্থানীয় লোকসংগীত দলের পরিবেশনাতেও অংশ নেন।
উল্লেখ্য, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত রেডিও ক্যারোলিন একসময় ‘পাইরেট রেডিও’ হিসেবে পরিচিত ছিল। ইংল্যান্ড উপকূলের বাইরে জাহাজ থেকে তারা সম্প্রচার চালাত। পরবর্তীতে বিভিন্ন আইনি সীমাবদ্ধতার পরও দীর্ঘ সময় বিচ্ছিন্নভাবে সম্প্রচার অব্যাহত রাখে স্টেশনটি।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে